alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
ফুটবল আন্তর্জাতিক ফুটবলফুটবল বিশ্বকাপ

ভিনিসিয়ুস জাদুতে জয়ের হাসি ব্রাজিল শিবিরে

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ জয়বিহীন থাকার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ব্রাজিল। আর এই স্বস্তি এনে দিলেন দলের সবচেয়ে বড় তারকাদের একজন—ভিনিসিয়ুস জুনিয়র। ইনজুরি টাইমে করা তাঁর দুর্দান্ত গোলেই কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় সেলেসাওরা।
ডেস্ক রিপোট
·৫:১৭ অপরাহ্ন, ২১ মার্চ, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
ভিনিসিয়ুস জাদুতে জয়ের হাসি ব্রাজিল শিবিরে

শুক্রবার সকালে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই দেখা মেলে রোমাঞ্চের। মাত্র চতুর্থ মিনিটেই কলম্বিয়ার রক্ষণভাগে ঢুকে ডি-বক্সে ফাউল আদায় করেন ভিনিসিয়ুস। তবে স্পটকিকে এগিয়ে যান বার্সেলোনার ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া। বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। জাতীয় দলের হয়ে এটি ছিল রাফিনিয়ার ১১তম গোল।

এরপর রদ্রিগো ও ব্রুনো গিমারাইশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগেনি। রদ্রিগোর একটি প্রচেষ্টা গোলপোস্টের সামান্য বাইরে চলে যায়, আর গিমারাইশ হলুদ কার্ড দেখায় যার ফলে তিনি আর্জেন্টিনার বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

কলম্বিয়া ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ম্যাচের ৪১তম মিনিটে দারুণ এক আক্রমণে ব্রাজিলের জালে বল জড়ান লুইস দিয়াস। ডান দিক থেকে মুনোসের পাস প্রথমে লাগে হামেস রদ্রিগেসের পায়ে, সেখান থেকে বল চলে যায় দিয়াসের কাছে। সহজেই আলিসনকে পরাস্ত করেন লিভারপুল ফরোয়ার্ড দিয়াস।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। ভিনিসিয়ুস একাধিকবার বাম দিক থেকে ড্রিবল করে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন, তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা সহজ ছিল না।

৭১তম মিনিটে আলিসন একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেই চোট পান ও মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলে মাঠে নামেন বেন্তো।

ম্যাচ যখন প্রায় ড্র হয়ে যাচ্ছিল, তখনই নায়ক হয়ে ওঠেন ভিনিসিয়ুস। ইনজুরি টাইমের নবম মিনিটে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ তারকা। বাঁদিক থেকে কাট করে ঢুকে নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ম্যাচের ভাগ্য তখনই নির্ধারিত হয়ে যায়। গোল করার পর পরই কোচ তাকে তুলে নেন, তবে কাজ তিনি তখনই সেরে ফেলেছিলেন।

এই জয়ে ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট এখন ২১। এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা রয়েছে শীর্ষে, তাদের পয়েন্ট ২৫। অন্যদিকে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া।

চোটের কারণে নেইমার ও মিডফিল্ডারদের অভাব, তবুও এমন এক রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে বাছাইয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ব্রাজিল। আর তার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র—ফিফার বর্ষসেরা ফরোয়ার্ড যিনি আবারও প্রমাণ করলেন, কেন তিনি সেলেসাওদের ভবিষ্যতের মূল ভরসা।

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 ৮ মাস আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 ৮ মাস আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 ৮ মাস আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 ৮ মাস আগে
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

🟢 ৮ মাস আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 ৮ মাস আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 ৮ মাস আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 ৮ মাস আগে