alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
ফুটবল আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশ ফুটবল

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ডেস্ক রিপোট
·৬:৫৮ পূর্বাহ্ন, ৭ আগস্ট, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

বাংলাদেশের হয়ে দুটি গোল করেন ফর্মে থাকা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, আর একটি গোল করেন মুনকি আক্তার। লাওসের পক্ষে একমাত্র গোলটি আসে আন্না কেও ওনসির পা থেকে।

প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য থাকলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৩৬তম মিনিটে কর্নার থেকে শান্তি মার্ডির পাসে হেড করে জালের ঠিকানা খুঁজে নেন সাগরিকা। বিরতির আগে সিনহা জাহান শিখার দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত।

দ্বিতীয়ার্ধে এসে বাংলাদেশের খেলার গতি আরও বাড়ে। ৫৮তম মিনিটে তৃষ্ণা রানীর পাস থেকে মুনকি আক্তার দারুণভাবে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৭২তম মিনিটে আবারও সাগরিকার হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

৮৭তম মিনিটে কিছুটা চাপ সৃষ্টি করে লাওস। দূরপাল্লার শটে গোলরক্ষক স্বর্ণা রানীকে পরাস্ত করেন ওনসি। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃষ্ণার পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সাগরিকা, যা ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে দেয়।

এই জয় বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের বাছাইপর্বের ইতিহাসে মাত্র তৃতীয় জয়। এর আগে তারা ১২ ম্যাচে জিতেছিল মাত্র দুইটিতে।

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের মুখোমুখি হবে লাল-সবুজরা। এরপর রোববার গ্রুপের ফেভারিট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা, যারা ইতোমধ্যে তিমুর লেস্তেকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে।

বাছাইপর্বে অংশ নিচ্ছে ৩২টি দল, যারা ৮টি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের শীর্ষ দল ও দ্বিতীয় অবস্থানে থাকা সেরা তিনটি দল পাবে মূলপর্বের টিকিট। ২০২৬ সালের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 ৮ মাস আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 ৮ মাস আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 ৮ মাস আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 ৮ মাস আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 ৮ মাস আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 ৮ মাস আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 ৮ মাস আগে