ফুটবল লীগ ফুটবল

পালমারের ঝলকে চ্যাম্পিয়ন চেলসি, উড়ে গেল পিএসজি

আশা ছিল পিএসজিকে ঘিরেই, কিন্তু মাঠে বাজিমাত করল চেলসি। কোল পালমারের দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ব্লুজরা।
ডেস্ক রিপোট
·৫:২৯ পূর্বাহ্ন, ১৪ জুলাই, ২০২৫ ·মাত্র মিনিট
পালমারের ঝলকে চ্যাম্পিয়ন চেলসি, উড়ে গেল পিএসজি

বাংলাদেশ সময় রবিবার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ৩-০ ব্যবধানে ফাইনাল জিতে নেয় চেলসি। সবগুলো গোলই আসে প্রথমার্ধে। ইংলিশ তরুণ তারকা কোল পালমার জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট দিয়ে ম্যাচের সেরা হন। তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

নতুন ফরম্যাটে এবারই প্রথম ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপ। যেখানে চেলসি শুরু থেকেই ছিল পিছনের সারিতে, কিন্তু মাঠে তারা দেখিয়েছে এক অন্য রূপ। এটি তাদের দ্বিতীয় শিরোপা—এর আগে ২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ফাইনালে ওঠার পথে পিএসজি দেখিয়েছিল ভয়ংকর দাপট—বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়ে এসেছিল তারা। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে তাদের কোনো অস্ত্রই কাজ করেনি। মাত্র ৩৪ শতাংশ বল দখলে রেখেও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল চেলসি।

রবার্ট সানচেজ হয়ে ওঠেন ব্লুজদের প্রাচীর। স্প্যানিশ গোলরক্ষক দুর্দান্ত ছয়টি সেভ করে পিএসজিকে গোলবঞ্চিত রাখেন পুরো ম্যাচজুড়ে।

প্রথম গোল আসে ২২ মিনিটে। গুস্তোর পাস থেকে গড়ানো শটে জাল খুঁজে পান পালমার। এরপর ৩০ মিনিটে ডিফেন্ডার লেভি কলউইলের লম্বা পাস ধরে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৪৩ মিনিটে পালমারের অ্যাসিস্ট থেকে পেদ্রো গোল করে ব্যবধান ৩-০ করেন।

৮৫ মিনিটে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়, যখন নেভেস কুকুরেয়ার চুল টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতে চেলসি।

তবে ম্যাচ শেষে উত্তেজনা বাড়ে আরও একবার। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। পিএসজির কোচ লুইস এনরিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় মুখে আঘাত করেন পেদ্রোকে, যা ফুটবল বিশ্বে বিস্ময়ের জন্ম দিয়েছে।

২০২৪–২৫ মৌসুমে চেলসির জন্য এটি ছিল দারুণ অর্জনের বছর। উয়েফা কনফারেন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপ জিতে তারা সাফল্যের বছর স্মরণীয় করে রাখল।

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 ৮ মাস আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 ৮ মাস আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 ৮ মাস আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 ৮ মাস আগে
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

🟢 ৮ মাস আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 ৮ মাস আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 ৮ মাস আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 ৮ মাস আগে