ফুটবল আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশ ফুটবল

অবশেষে জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদুল

ভারতের বিপক্ষে দলে থেকেও খেলার সুযোগ মেলেনি। শেষ মুহূর্তে বাদ পড়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তবে সব প্রশ্নের জবাব দিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।
ডেস্ক রিপোট
·৪:৫১ অপরাহ্ন, ১৬ মে, ২০২৫ ·মাত্র মিনিট
অবশেষে জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদুল

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তার আগেই ৪ জুন একটি প্রীতি ম্যাচে অংশ নেবে লাল-সবুজ। বাফুফে ইতোমধ্যে ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিও (ইতালির চতুর্থ বিভাগ) থেকে অনুমতি নিয়েছে।

এর আগে মার্চে ভারতের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন ফাহমিদুল। কোচ হাভিয়ের কাবরেরার সেই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত আলোচনা করেন বাফুফে সভাপতির সঙ্গে।

তবে এবার আর সেই জল ঘোলা নেই। ৩১ মে থেকে শুরু হবে ক্যাম্প। ফাহমিদুল ছাড়াও এই ক্যাম্পে হামজা চৌধুরি ও সামিত সোম-কে রাখার চেষ্টাও চলছে।

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফিরেছেন ফাহমিদুল। এবার কি দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করবেন তিনি?

সম্পর্কিত পোস্ট

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।

🟢 ৮ মাস আগে
মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

🟢 ৮ মাস আগে
টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!

🟢 ৮ মাস আগে
বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।

🟢 ৮ মাস আগে
সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া আঘাতে লাওস বিধ্বস্ত — দুর্দান্ত সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

🟢 ৮ মাস আগে
বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

বার্সার দুর্গ কি আবার জেগে উঠবে এই সেপ্টেম্বরে?

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!

🟢 ৮ মাস আগে
ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ৫৫ কেজি আলু হাতে!

⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!

🟢 ৮ মাস আগে
সান্তোসে জোড়া গোল নেইমারের

সান্তোসে জোড়া গোল নেইমারের

চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।

🟢 ৮ মাস আগে