গত সোমবার সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে একটি দারুণ গোল করেন মেসি। তবে ম্যাচের পরেই আসে দুঃসংবাদ—ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি থাকায় জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মন্তেভিদিওতে এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বুয়েন্স আইরেসে মাঠে নামবে। এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে নেই মেসির নাম।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, মেসি মায়ামির হয়ে খেলতে গিয়ে ফিটনেস সমস্যায় পড়েছেন এবং পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। যাতে সমস্যা আরও না বাড়ে, সেই কারণে আপাতত তিনি মায়ামিতেই থাকছেন।
এর আগেও চোটের কারণে মেসিকে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে। এবারও তার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা রয়েছে শীর্ষে—১২ ম্যাচে ২৫ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০। আর পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল, তাদের অর্জন ১৮ পয়েন্ট।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্তার বেনিতেজ
ডিফেন্ডার: মোলিনা, রোমেরো, পেজ্জেয়া, বালের্দি, ফয়েথ, ওতামেন্দি, মদিনা, তাগলিয়াফিকো
মিডফিল্ডার: পারেদেস, এঞ্জো ফার্নান্দেজ, দি পল, পালাসিওস, ম্যাক অ্যালিস্তার, পেরোনে
ফরোয়ার্ড: সিমিওনে, বেঞ্জামিন দমিঙ্গেজ, আলমাদা, গঞ্জালেজ, নিকো পাজ, আলভারেজ, লাউতারো, কাস্ত্রো, কোরেয়া
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!
⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!
চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।