যেখানে ৭ জন সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, সবার গোল সংখ্যা মাত্র ৩টি করে! এবং তাদের একজন তপু নিজেই—একজন ডিফেন্ডার!
বিদেশি দুজন ফরোয়ার্ড বাদ দিলে বাকি ৪ জন দেশি স্ট্রাইকারদের মধ্যে কেবল মোহাম্মদ ইব্রাহিম গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করতে পেরেছেন। বাকিদের গোল এসেছে দুর্বল দলের বিপক্ষে একপেশে ম্যাচে। জাতীয় দলের কোচ কাবরেরা হয়তো তাইই বুঝে নিয়েছেন যে, আন্তর্জাতিক মানের স্ট্রাইকার এখনও খুঁজে পাওয়া যায়নি।
শেষ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে গোল করতে না পারাটাও এই সংকটের বড় প্রমাণ। উইঙ্গার দিয়ে স্ট্রাইকারের কাজ করানো হলেও চারটি সহজ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। মূল '৯ নম্বর' পজিশনে কেউ না থাকায় গোল আসেনি।
এশিয়ার অন্যান্য দেশও স্ট্রাইকার সংকটে ভুগছে, তবে বাংলাদেশে সমস্যা আরও তীব্র। ঘরোয়া লিগ থেকে আসা গোলগুলো আন্তর্জাতিক মানের প্রতিফলন নয়।
প্রবাসী ফুটবলাররা র্যাঙ্কিং বাড়াতে সহায়তা করতে পারেন, কিন্তু গোলমেশিন হয়ে ওঠার দায়িত্ব নিতে পারবে কেবল দেশীয় প্রতিভাই।
নতুন শেখ আসলাম বা আলফাজকে খুঁজে পেতে হলে এখনই কার্যকর পদক্ষেপ দরকার বাফুফের। ক্লাব ফুটবলে পরিবর্তন ছাড়া জাতীয় দলের আক্রমণভাগ থাকবে অনুৎপাদনশীলই।
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই ঘাটতির ফল আবারও চোখে পড়বে কিনা, সেটাই এখন প্রশ্ন।
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার প্রকল্পের শেষপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ থাকা ঐতিহাসিক ক্যাম্প ন্যু আবার খুলে যেতে পারে চলতি বছরের সেপ্টেম্বরেই!
⚽ পুরস্কার নয়, যেন রাতের খাবারই জিতে নিলেন খেলোয়াড়! ডেনমার্কের ফুটবলে ঘটে গেলো এক অসাধারণ ঘটনা—গোল করে ম্যাচ জেতানো খেলোয়াড় পুরস্কার হিসেবে পেলেন ট্রফি বা মেডেল নয়, বরং এক ঠেলাগাড়ি ভর্তি ৫৫ কেজি আলু!
চোট আর ইনজুরির কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফিরেছেন বটে, তবে ছন্দে ফিরতে পারছিলেন না। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন এক দুর্দান্ত পারফরম্যান্সে। ব্রাজিলের সেরি আ-তে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে তিনি করেন দুইটি গোল। দীর্ঘ সময় পর এটাই তার প্রথম জোড়া গোল—যা যেন একটি জোরালো বার্তা বিশ্ব ফুটবলে।