অন্যান্যআন্তর্জাতিক খেলা

স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি

মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
ডেস্ক রিপোট
·৮:৮ পূর্বাহ্ন, ২ আগস্ট, ২০২৫ ·মাত্র মিনিট
স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি

যদিও ফাইনালে জিদি সাঁতার কাটেনি, তবে হিট পর্বে অংশ নেওয়ায় নিয়ম অনুযায়ী দলগত পদকে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়। রিলেতে সোনা জেতে যুক্তরাষ্ট্র এবং রুপা পায় অস্ট্রেলিয়া।

এই কৃতিত্বের পর আবেগাপ্লুত জিদি বলে, “এটা আমার জন্য খুব আবেগঘন মুহূর্ত। সত্যিই খুব ভালো লাগছে।” ২০১২ সালের অক্টোবরে জন্ম নেওয়া এই সাঁতারু নিজের পারফরম্যান্স দিয়ে অনেকের নজর কেড়েছে ইতোমধ্যে।

শুধু দলগত নয়, ব্যক্তিগত ইভেন্টেও জিদির পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে চতুর্থ হয়ে পদক জেতা থেকে অল্পের জন্য বঞ্চিত হয় সে। এর আগেও ২০০ মিটার ব্যক্তিগত মিডলিতেও মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে পদক হাতছাড়া হয়।

তবে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জয়ের রেকর্ডটি এখনও রয়েছে ডেনমার্কের ইনগে সোরেনসেনের দখলে। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে ১২ বছর ১ মাস বয়সে ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

এর আগেই ইউ জিদি আলোচনায় আসে গত মে মাসে। ২০০ মিটার ব্যক্তিগত মিডলিতে ১২ বছর বয়সীদের মধ্যে বিশ্ব রেকর্ড (২:১০.৬৩ মিনিট) গড়ে তাক লাগিয়েছিল সবাইকে।

সম্পর্কিত পোস্ট

উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক

উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক

আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

🟢 ৮ মাস আগে
ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ

ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ

পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।

🟢 ১১ মাস আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার

২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।

🟢 ১২ মাস আগে
জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা

জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা

সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।

🟢 প্রায় ১ বছর আগে
১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত

১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত

"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।

🟢 প্রায় ১ বছর আগে
গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।

🟢 ১ বছরের বেশি আগে
চিরবিদায় নিয়ে চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা

চিরবিদায় নিয়ে চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক শোকাবহ ঘটনা। ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

🟢 ১ বছরের বেশি আগে