১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত
"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।শনিবার সকালে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান। দেশীয় দৌড়বিদদের পাশাপাশি ১০টি ভিন্ন দেশের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন, যা এই ম্যারাথনের আন্তর্জাতিক মাত্রা আরও বাড়িয়ে তোলে।
এই আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতাই নয়, বরং ঐক্য, মানবতা ও ক্রীড়ামোদীদের মিলনমেলা হয়ে উঠেছিল। সেনাবাহিনীর সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় দিনটি পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনে।
সম্পর্কিত পোস্ট
স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক
আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার
২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা
সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।
গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ
মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।
চিরবিদায় নিয়ে চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক শোকাবহ ঘটনা। ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।