শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে ২ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন জেসন হোল্ডার—বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ১০ বলে ১৬ রানের মূল্যবান ইনিংস খেলে। এই জয় নিশ্চিত করে যে সিরিজের শেষ ম্যাচ হবে এক রোমাঞ্চকর ফাইনালের মতো।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পড়ে যায় বড় চাপে। ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে দলটি। স্মরণ করিয়ে দেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ৫-০ ব্যবধানে হারের কথা। কিন্তু হোল্ডার ছিলেন দৃঢ়। শেষ ওভারে ৮ রানের লক্ষ্যে মাঠে নামেন, এবং নাটকীয় উপায়ে শেষ বলে ম্যাচ শেষ করেন।
পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে তোলে ১৩৩ রান, যেখানে হাসান নওয়াজের ৪০ রান ও অধিনায়ক সালমান আগার ৩৮ রানই ছিল উল্লেখযোগ্য। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি।
এখন সিরিজ নির্ধারিত হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ফ্লোরিডার একই মাঠে। জয়ী দলই ঘরে তুলবে সিরিজ ট্রফি।
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।