alt

Festival Sports - বাংলাদেশের সর্ববৃহৎ খেলাধুলার সংবাদ পোর্টাল। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সর্বশেষ খবর পেতে থাকুন আমাদের সাথে।

Facebook
Twitter
Linkedin
Instagram

ফুটবল

  • আন্তর্জাতিক ফুটবল
  • বাংলাদেশ ফুটবল
  • লীগ ফুটবল
  • ফুটবল বিশ্বকাপ

ক্রিকেট

  • আন্তর্জাতিক ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • লীগ ক্রিকেট
  • ক্রিকেট বিশ্বকাপ

জনপ্রিয় খেলা

  • বাস্কেটবল
  • টেনিস
  • ব্যাডমিন্টন
  • হকি

সাইট তথ্য

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অনুসন্ধান
  • ড্যাশবোর্ড

© 2025 Festival Sports. সমস্ত অধিকার সংরক্ষিত। Developed by LoomLogy

গোপনীয়তা নীতিশর্তাবলী
ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

দুবাইয়ে ভারসাম্যপূর্ণ উইকেটে শিরোপার লড়াই

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের জন্য এমন একটি পিচ ব্যবহার করা হবে, যা অর্ধেক সতেজ। আসরে ভারতের খেলা আগের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন ভিন্ন উইকেটে।
ডেস্ক রিপোট
·৬:৩৩ পূর্বাহ্ন, ৮ মার্চ, ২০২৫ ·মাত্র ৫ মিনিট
দুবাইয়ে ভারসাম্যপূর্ণ উইকেটে শিরোপার লড়াই

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফাইনাল ম্যাচটি একই উইকেটে হবে, যেখানে মাঠে গড়িয়েছিল ভারত ও পাকিস্তান গ্রুপ পর্যায়ের ম্যাচ, যা হয়েছিল দুই সপ্তাহ আগে ২৩শে ফেব্রুয়ারি। ফলে মাঝের সময়ে পিচ বিশ্রাম পেয়ে অনেকটাই সতেজ হয়ে যাবে।

পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ভারত জিতেছিল ছয় উইকেটে। আগে ব্যাট করা পাকিস্তান ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে গিয়েছিল। চায়নাম্যান স্পিনার কুলদীপ ইয়াদাভ নয় ওভারে ৪০ রানে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় সেরা বোলার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আট ওভারে ৩১ রানে শিকার করেন দুটি উইকেট।

তবে প্রাধান্য দেখিয়েছিলেন মূলত স্পিনাররাই। কুলদীপের সাথে আকসার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা মিলে করেন ২৬ ওভার। সম্মিলিতে মাত্র ১২৯ রানে তারা নেন ৫ উইকেট।

রান তাড়ায় ভারত মাত্র ৪২.৩ ওভারে জয় তুলে নেয়। বিরাট কোহলি করেন তার ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি। পাকিস্তানের সেরা বোলার ছিলেম লেগ স্পিনার আবরার আহমেদ, যিনি ১০ ওভারে মাত্র ২৮ রানে শিকার করেন এক উইকেট।

ফলে ফাইনালেও দুই দলের স্পিনাররা বাড়তি সুবিধা পেতেও পারেন। যদিও ১৪ দিনের বিরতিতে বদলে যেতে পারে উইকেটের চরিত্র।

উল্লেখ্য, দুবাইয়ে রয়েছে ১০টি ভিন্ন ভিন্ন উইকেট। এখানকার পিচগুলো প্রস্তুত করা আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দ্বারা এবং তত্ত্বাবধানের দায়িত্বেও আছে তারাই।

💡 আরও ট্যাগ

View all
বাস্কেটবল (7)বেইসবল (8)রাগবি (9)গলফ (10)

✨ ট্রেন্ডিং টপিক

View all

রাগবি

9

গলফ

10

🎯 সর্বশেষ খবর

View all

🟢 ৮ মাস আগে

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান ওবেইদ

featured

🟢 ৮ মাস আগে

উইম্বলডনের হতাশা পেছনে ফেলে, নতুন স্বপ্নে সিনসিনাটি মাতাতে প্রস্তুত আলকারাজ

featured

🟢 ৮ মাস আগে

মেসিবিহীন মায়ামির উড়ন্ত জয়, সুয়ারেজের ম্যাজিকেই কোয়ার্টারে ইন্টার মায়ামি

featured

🟢 ৮ মাস আগে

টটেনহ্যাম ছেড়ে এলএএফসিতে সন: 'আমি কিংবদন্তি হতে এসেছি!'

featured

🟢 ৮ মাস আগে

বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

featured

সম্পর্কিত পোস্ট

টেস্টই শ্রেষ্ঠ

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

🟢 ৮ মাস আগে
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

🟢 ৮ মাস আগে
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।

🟢 ৮ মাস আগে
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।

🟢 ৮ মাস আগে
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।

🟢 ৮ মাস আগে
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

🟢 ৮ মাস আগে
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।

🟢 ৮ মাস আগে
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।

🟢 ৮ মাস আগে