দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৩০ রানে ৩ উইকেট হারায় ভারত, বিদায় নেন রোহিত, কোহলি, গিল। এরপর শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেলের ৯৮ রানের জুটি দলকে টেনে তোলে। শ্রেয়াস ৭৯ রান করেন, হার্দিক পান্ডিয়া ৪৫ রানের ক্যামিও খেলেন। শেষ পর্যন্ত ভারত ২৪৯ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নেন।
রান তাড়ায় কিউইরা ধীরগতির শুরু করে। উইলিয়ামসন ৮১ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ হন। ভারতের স্পিন আক্রমণে ২০৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ভরুণ চক্রবর্তী ৫ উইকেট তুলে নেন।
সেমিফাইনালের লাইনআপ
✅ ভারত বনাম অস্ট্রেলিয়া – ৪ মার্চ, দুবাই
✅ নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা – ৫ মার্চ, লাহোর
টিম ইন্ডিয়া কি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার পথে এগিয়ে যেতে পারবে?
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।