ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

চ্যাম্পিয়ন হতে ভারতের প্রয়োজন ২৫২ রান

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে ছিল নানা বিতর্ক—বিশেষ করে হাইব্রিড মডেল ও ভারতের উইকেট সুবিধা নিয়ে। সেই সমালোচনার মাঝেই শেষ হলো প্রথম ইনিংস।
ডেস্ক রিপোট
·১:১৩ অপরাহ্ন, ৯ মার্চ, ২০২৫ ·মাত্র মিনিট
চ্যাম্পিয়ন হতে ভারতের প্রয়োজন ২৫২ রান

রোববার টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ২৫১ রান। অর্থাৎ শিরোপা জিততে ভারতের দরকার ২৫২ রান।

🔸 শুরুটা ভালো করেছিল কিউইরা। উইল ইয়াং ও রাচিন রাবিন্দ্রার উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। কিন্তু এরপর হঠাৎ ধস—

ইয়াং (২৩ বলে ১৫) হন বরুণ চক্রবর্তীর শিকার

রাবিন্দ্রা (২৯ বলে ৩৭) ও উইলিয়ামসন (১৪ বলে ১১) আউট হন কুলদীপ যাদবের বলে

🔸 ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর লাথাম ও মিচেল ৬৬ বলে মাত্র ৩৩ রানের ধীর গতির জুটি গড়লেও লাথাম (৩০ বলে ১৪) আউট হন জাদেজার বলে।

🔸 এরপর মিচেল ও ফিলিপসের ৫৭ রানের পার্টনারশিপ কিছুটা এগিয়ে নেয় দলকে।

ফিলিপস করেন ৩৪ রান (৫২ বলে)

মিচেল খেলেন সংগ্রামী ইনিংস—১০১ বলে ৬৩ রান

🔸 শেষদিকে মিচেল ব্রেসওয়েলের হার না মানা ৫৩ রানে দলীয় স্কোর দাঁড়ায় ২৫১।

✅ ভারতের হয়ে উইকেট শিকার:

কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী: ২টি করে

রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি: ১টি করে

📌 সমালোচনার কেন্দ্রে ভারতের হাইব্রিড সুবিধা:

ভারত খেলেছে একই ভেন্যুতে সব ম্যাচ

অন্য দলগুলো বারবার সফর করলেও ভারত থাকছে সুবিধাজনক অবস্থানে

একই উইকেটে খেলার কারণে ভারতীয়রা উইকেট আচরণ সম্পর্কে বেশি অভ্যস্ত

সম্পর্কিত পোস্ট

টেস্টই শ্রেষ্ঠ

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

🟢 ৮ মাস আগে
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস

এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

🟢 ৮ মাস আগে
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়

শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।

🟢 ৮ মাস আগে
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।

🟢 ৮ মাস আগে
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।

🟢 ৮ মাস আগে
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান

লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।

🟢 ৮ মাস আগে
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন

অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।

🟢 ৮ মাস আগে
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।

🟢 ৮ মাস আগে