ভারতের বিপক্ষে নতুন পরিকল্পনা নিয়ে ফাইনালে কিউইরা
প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনালে ভিন্ন কৌশলে মাঠে নামার পরিকল্পনা করছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। গ্রুপ পর্বে একই ভেন্যুতে ভারতের কাছে হারলেও এবার নতুন পরিকল্পনা নিয়ে ফাইনালে নামতে চান তিনি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, “আমরা এবার একটু ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামবো। দুবাইয়ের উইকেট ভারত বেশি খেলেছে ঠিকই, তবে আমরা এটা নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।”
দুবাইয়ের কন্ডিশনে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে উইলিয়ামসন বলেন, “প্রতিটি ম্যাচই আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে। আমরা আগে দুবাইতে খেলেছি এবং কন্ডিশন ভালোভাবে বুঝতে পেরেছি। এবারও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে আছেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র। মাত্র তিন ম্যাচে দুইটি সেঞ্চুরি করে আইসিসি ইভেন্টে কিউইদের হয়ে সর্বোচ্চ শতকের মালিক হয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
রাচিনের প্রশংসা করে উইলিয়ামসন বলেন, “রাচিন স্পেশাল ট্যালেন্ট। তার সঙ্গে ব্যাট করা আনন্দের। সে সবসময় দলকে প্রাধান্য দেয় এবং খেলার মধ্যে স্বাধীনতা আছে। বড় টুর্নামেন্টে সে দারুণ খেলছে, যা দলের জন্য অনেক ইতিবাচক।”
সম্পর্কিত পোস্ট
টেস্টই শ্রেষ্ঠ
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
সিলেটে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস
এশিয়া কাপের প্রস্তুতি সারতে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
সিরিজের শেষ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ভারতের নাটকীয় জয়
শেষ দিনে জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন গাস অ্যাটকিনসন, আর এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েও বোল্ড হয়ে যান অ্যাটকিনসন। ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
ঘরোয়া ক্রিকেটেই ব্যাটিং ব্যর্থতার মূল সূত্র!
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ধারাবাহিকতার অভাব। একজন ব্যাটার এক ম্যাচে ভালো করলেই দীর্ঘ সময় দলে জায়গা ধরে রাখার সুযোগ পান। ফলাফল হিসেবে, নিয়মিতভাবে ভালো খেলার মানসিকতা গড়ে ওঠে না। এই প্রবণতা শুরু থেকেই চলে আসছে।
শেষ বলের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চ জাগালো ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রোমাঞ্চ আর নাটকীয়তা। আর সেটিই দেখা গেল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে। ম্যাচের শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান—সামনে পাকিস্তানের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করলেন, সঙ্গে নিশ্চিত করলেন সিরিজে সমতা।
সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত, ফাইনালে উঠলো পাকিস্তান
লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালো ভারত। ফলে কোনো বল না গড়িয়েই ফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নস।
অস্ট্রেলিয়ার জয়ে খুশি, কিন্তু একাদশে না থাকায় ভেতরে ভেতরে পোড়েন লায়ন
অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ নাথান লায়ন। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে বা বিদেশে টেস্ট দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পেসবান্ধব সাবিনা পার্কের উইকেটে চারজন পেসার নিয়ে খেলে অজিরা, আর বাদ পড়ে যান ৫৬২ উইকেট পাওয়া লায়ন।
মারধরের অভিযোগে বিপাকে তাসকিন, অভিযোগ অস্বীকার পেসারের
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তারই এক বন্ধু সিফাতুর রহমান সৌরভ অভিযোগ করেছেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় মিরপুরে তাসকিন তাকে মারধর করেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগে সৌরভ জানান, তাসকিন নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এরপর সৌরভ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন।